সেনবাগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মাসুদ তাহের, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগ (নোয়াখালী), ১৪ ডিসেম্বর ২০২৫: উপজেলা প্রশাসন, সেনবাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহসিয়া তাবাসসুম। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।










