শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রাম ১ মীরসরাই আসন পাল্টিয়ে চট্টগ্রাম ১০ আসনে এনসিপি'র মনোনয়ন পেলো মিশমা

চট্টগ্রাম ১ মীরসরাই আসন পাল্টিয়ে চট্টগ্রাম ১০ আসনে এনসিপি'র মনোনয়ন পেলো মিশমা
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : নিজের এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন পাওয়ার কথা ছিলো। এবং সেই মোতাবেক সে মীরসরাই সদর এবং বারইয়ারহাট পৌরসভা বাজার সহ কয়েকটি বাজার- এলাকায় কয়েক দিন গণসংযোগ ও চালিয়ে ছিলো।
কিন্তু, হঠাৎ তা পাল্টিয়ে চট্টগ্রাম ১০ আসনে এনসিপি'র মনোনয়ন পেলো সাগুফতা বুশরা মিশমা।
সূত্র জানায়, এনসিপি'র কেন্দ্রীয় নেত্রী নির্বাচিত হওয়ার পর দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে নিজের এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচন করার কথা ছিলো সাগুফতা বুশরা মিশমা'র।
কিন্তু, তা পাশ কাটিয়ে তাকে তার দল মনোনীত করেছে চট্টগ্রাম-১০ (পাচলাইশ, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী, হালিশহর) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে!
সাগুফতা বুশরা মিশমা'র গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭