বালিয়াকান্দি ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
ফখরুল আলম:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
ধর্ষিতা শিশুর পিতা বলেন, আমার মেয়ে গত বুধবার পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়, সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১ টার দিকে চায়ের দোকানী আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু জানায়নি, পরে ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়।
বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে, পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়, রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিকেলে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেফতার করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।