সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ে এজেআর (এ.জে.আর) ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ২ কেজি  হেরোইন উদ্ধার ও জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর এলাকার শান্তির মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২ কেজি  হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পলাতক এক মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যটি মজুত করে বিক্রির উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়েছিল। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭