জেলা পুলিশ রাজশাহী কর্তৃক উদ্ধারকৃত ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
স্টাফ রিপোর্টার পিন্টু শেখ:
আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:১৫ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার, জনাব ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৬০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩টি, স্যামস্যাং ০৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ০২টি, আইটেল ০২ টি, টেকনো ০৪ টি, ওপ্পো ০৬ টি , ওয়ালটন ০১ টি, সেম্ফনি ০১ টি , ওয়াল্টন ০১ টি, symphony একটি, motorola, জি ডি এল ০১টি, নাথিং ০১টি ও google pixel ০১টি।
তা ছাড়া বিকাশে ১১,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
রাজশাহীর পুলিশ সুপার বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তারা সকলেই রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।










