শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কোম্পানীগঞ্জের বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালে জরিমানা

কোম্পানীগঞ্জের বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালে জরিমানা
প্রিন্ট নিউজ

মাসুদ তাহের নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় অনুমোদনপত্র ও কাগজপত্র না থাকা, লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ ও স্বাস্থ্যবিধি অমান্যসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ টাকা জরিমানা করে। এ সময় কর্তৃপক্ষকে অনিয়ম দ্রুত সংশোধন ও নিয়ম মেনে পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭