শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালীর দায়িত্ব শেষে নরসিংদীতে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক

নোয়াখালীর দায়িত্ব শেষে নরসিংদীতে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে প্রায় ১৪ মাস দায়িত্ব পালনের পর নরসিংদী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়িত হয়েছেন চৌকস কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক। আগামী শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ তিনি নোয়াখালী থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হবেন। তাঁর বিদায়কে কেন্দ্র করে জেলায় চলছে স্মৃতিচারণ, শুভকামনা এবং দোয়ার আবহ।

২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ ক্যাডার) এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন আব্দুল্লাহ-আল-ফারুক। তিনি বগুড়া জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এর আগে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর তিনি নোয়াখালী জেলা পুলিশের সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

দায়িত্ব গ্রহণের পর থেকে নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আসে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন। রাজনৈতিক পরিবেশ হয় শান্ত, স্থিতিশীল ও সহনশীল। নিয়মিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ড তদারকির মাধ্যমে তিনি গড়ে তোলেন জবাবদিহিমূলক পুলিশ প্রশাসনের উদাহরণ।

বিশেষ করে মাদকবিরোধী অভিযানে দৃঢ়তা ও ধারাবাহিকতার জন্য তিনি জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তাঁর নির্দেশনায় পরিচালিত অভিযানে নোয়াখালীতে মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জনবান্ধব আচরণ বৃদ্ধিতেও ছিল তাঁর কার্যকর ভূমিকা। জেলার থানাগুলোতে সেবার মান বৃদ্ধির ফলে সাধারণ মানুষ দ্রুত সেবা পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সাধারণ মানুষও তাঁর কর্মদক্ষতা, সততা এবং দায়িত্বশীলতার প্রশংসা করে বিদায়ের আগে শুভকামনা জান

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭