চকরিয়ায় গাড়ির সিটের নিচ থেকে ৩০০০ হাজার ইয়াবা উদ্ধার গ্রেফতার -১
আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী জাতীয় উদ্যান গেটের সামনে গাড়িতে অভিযান চালিয়ে সিটের নিচে লুকানো থাকা অবস্থায় তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।এঘটনা মোঃ জামাল(২৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ।তার বাড়ি ঢাকার সাভারের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান শেষে ধৃত ব্যক্তিকে শুকরিয়া থানায় সোপর্দ করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা(ডিবি)শাখার উপ পরিদর্শক মোঃ ইসমাইল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো-২১-৭৬৮৫) করে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকার সাভারে দিকে নেওয়া হচ্ছে এমন সংবাদ শুনে সোমবার সকাল থেকে গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৯টার দিকে সন্দেহ জনক পিক আপটি দ্রুতগতিতে চেক পোস্টের দিকে এগিয়ে এলে ডিবির সদস্যরা গাড়ি থামায়।গাড়ি চালক নিজেকে পরিচয় দেন মোহাম্মদ জামাল হিসেবে পরে তাকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণ ও কাগজপত্র দেখাতে বলা হলে তিনি সঠিকভাবে কোন উত্তর দিতে পারেনি এবং কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি পিক আপে লুকানো ইয়াবার কথা স্বীকার করেন।
ডিবির সদস্যরা গাড়ি চালকের পাশে সিটের নিচে থেকে কালো স্কচটেপ মোড়ানো দুটি ফোটলা উদ্ধার করে যার মধ্যে তিন হাজার ইয়াবা ছিল।
পরের পিকআপটি ও ইয়াবা শব্দ করে হেফাজতে নেওয়া হয়।
এস আই মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন ,জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া মোহাম্মদ জামাল বলেন তিনি কক্সবাজার সদর এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করেন।
তিনি আরো বলেন পিক আপ আপ টি বিশেষভাবে প্রস্তুত করা ছিল যাতে সিটের নিচে ইয়াবা গুলো লুকানো থাকে এবং যাতে বাহির থেকে সহজে ধরা না পড়ে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও পিক আপ সহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।










