শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

সেনবাগে ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল

সেনবাগে ধানের শীষের পক্ষে যুবদলের বিশাল মিছিল
প্রিন্ট নিউজ

মাসুদ তাহের নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ধানের শীষের পক্ষে ধারাবাহিক নির্বাচন–কেন্দ্রিক প্রচারণার অংশ হিসেবে যুবদলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের পক্ষে এ মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা আবুল বাহার ও নুর নবী বাচ্চু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন ও সদস্য সচিব ইমরান হোসেন স্বপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭