সেনবাগে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ তাহের নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
উত্তর সাহাপুর সেনবাগ কলেজ রোডের বাচ্চু মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়। এসময় মোঃ পারভেজ সুজন (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।
অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৫,৭২০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










