শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে ২১ নভেম্বর (শুক্রবার) বেলা ২ টার দিকে পার্বত্য রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলী নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল অদ্য আনুমানিক ৪ টার দিকে ভারত হতে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে গরু নিয়ে আসতে দেখতে পায়।
একপর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটলিয়নের পক্ষ থেকে জানানো হয়। চোরাচালান প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে বলে জানান দেয়া হয়।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেনছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭