মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল

ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিবেদক :
ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও সুবিধাবাদী শক্তির পতন আজও হয়নি। অন্যায়ের প্রতিবাদ করলেই আজ মিথ্যা মামলা-হামলার শিকার হতে হচ্ছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সে দীর্ঘদিন রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্রসমাজকে সু সংগঠিত করতে ও জনগণের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

নয়ন বলেন, 'আমরা ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল মনে করি, এ মামলা আসলে গণতন্ত্রকামী তরুণ নেতৃত্বকে দমিয়ে রাখার নীলনকশা ছাড়া আর কিছু নয়। যারা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের কণ্ঠ রোধ করতেই এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭