ফেনীতে ভাবিকে কুপিয়ে মারাত্মক জখম
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর সুলতান আহমদ নতুন বাড়িতে পারিবারিক কলহের জেরে ভাবিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দেবর। রবিবার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে বড়ভাই আবু আহমেদ ও ছোট ভাই মোঃ মিয়ার মাঝে প্রায় সময় ঝগড়াঝাঁটি লেগে থাকে। গতকাল দুপুরে বাড়ির চলাচলের রাস্তা দিয়ে বড় ভাই আবু আহমেদ গরু নিয়ে যাওয়ার সময় ছোট ভাই মোঃ মিয়া বাধা দেয়। একপর্যায়ে দুই ভাই বাকবিতন্ডায় লিপ্ত হয়। বাকবিতন্ডা থেকে মারামারির ঘটনায় রূপ নেয়। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। এসময় আবু আহমেদের স্ত্রী নাছিমা আক্তার (৪০) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দেবর মোঃ মিয়া। নাছিমা আক্তার সম্পর্কে মোঃ মিয়ার ভাবি হয়। নাছিমা আক্তারের দুই পুত্র উপজেলা শহরে থাকে। মাকে কুপিয়ে জখমের খবর শুনে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্ত কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে রেফার করেন। ভিকটিম নাছিমা আক্তারের পুত্র বেলাল জানায়, তার মাকে এলোপাতাড়ি মারধর ও খন্তা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে চাচা মোঃ মিয়া ও চাচী পিংকিগণ। বাবা আবু আহমেদেরও বুকে পিঠে পিঠিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তিনি এ ব্যাপারে ছাগলনাইয়ায় অভিযোগ দাখিল করবেন বলে জানান। ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাঈফুল ইসলাম জানান, ঘটনাটি তাদের নিজস্ব বিষয়। তুচ্ছ বিষয়কে নিয়ে রক্তারক্তি দুঃখজনক।