ধর্মপুর এডুকেশনাল এস্টেট এলামনি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন মজুমদারের অসুস্থতা, বাসায় গিয়ে খোঁজ নিলেন নেতৃবৃন্দ
ফখরুল আলম সাজু
ধর্মপুর এডুকেশনাল এস্টেট এলামনি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন মজুমদার অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে এবং আশু সুস্থতা কামনায় সংগঠনের ১টি প্রতিনিধি দল তাঁর বাসভবনে সাক্ষাৎ করতে যান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সেলিম উদ্দিন মজুমদারের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, তাঁরা এই জ্যেষ্ঠ অভিভাবক ও সামাজিক ব্যক্তিত্বের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সংগঠনের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এবং সদস্য রাকিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সেলিম উদ্দিন মজুমদার অ্যাসোসিয়েশনের প্রতিটি কার্যক্রমে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন, তাঁর অসুস্থতায় পুরো এলামনি অ্যাসোসিয়েশন পরিবার উদ্বিগ্ন।
তাঁরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আহ্বান জানান।