জামালপুরে ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু
মোঃ মোশারফ হোসেন সরকার
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবক্ষেণ/ সংস্কার (টিআর) প্রকল্পের ২০২৫- ২৬ অর্থ বছরের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার ও দুর্যোগ সহনশীল প্রযুক্তির পরিচিত বিষয়ক
৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ও ধরিত্র রক্ষায় আমরা (ধরা) জামালপুর এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন মহিলা প্রশিক্ষণাথী অংশগ্রহণ করেছে।
কম্বাইন্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় বিশিষ্ট সাংবাদিক এম এইচ
মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা শ্যামা ,
ধরার সহসভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান খান, কম্বাইন্ড হিউম্যান রাইটসের সহসভাপতি মোঃ মশিউর আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের জামালপুর জেলার সভাপতি সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার।