নন্দলালপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানের সম্ভাবনা: খাল খননে ইউএনও-কে এমপি আল আমিনের নির্দেশ
আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর বটতলা থেকে পশ্চিম নন্দলালপুর পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত ও ভরাট হয়ে যাওয়া খালটি অবশেষে দ্রুত পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি নালা ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম জনভোগান্তিতে ভুগছিলেন স্থানীয় বাসিন্দা ও শিল্পকারখানার মালিকেরা।
সম্প্রতি জনদুর্ভোগ নিরসনে এলাকাবাসী এবং স্থানীয় কল-কারখানার মালিকদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর নিকট খালটি দ্রুত খনন ও সংস্কারের জন্য একটি লিখিত আবেদন জানানো হয়।
আবেদনটি পাওয়ার পরপরই এমপি আব্দুল্লাহ আল আমিন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে খালটি দ্রুত খননের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এমপি আল আমিনের সরাসরি হস্তক্ষেপে ও আদেশে এবার অবশেষে খালটি সংস্কারের মুখ দেখতে যাচ্ছে। এতে করে নন্দলালপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অনাকাঙ্ক্ষিত জনভোগান্তির দ্রুত স্থায়ী অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
স্থানীয় এক বাসিন্দা জানান, “খালটি ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই আমাদের এখানে পানি জমে যেতো। এমপি সাহেবের এই দ্রুত পদক্ষেপের ফলে আমরা একটি স্থায়ী সমাধানের আশা পাচ্ছি।
খালটি দ্রুত খনন ও সংস্কারের কাজ শুরু হলে কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকার সার্বিক পানি নিষ্কাশন ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটবে এবং হাজার হাজার মানুষ সুফল পাবে।