কুতুবদিয়া কুতুব শরীফ দরবার সংলগ্ন বাড়িতে আগুন।পুড়ে গেছে ৭ বসত বাড়ি:

আনসারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কুতুব শরীফ দরবার সংলগ্ন হাফেজ বাড়িতে (বসতবাড়িতে )আগুনের ঘটনা ঘটেছে।
এতে ৭টি বসত বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল অনুমানিক সকাল ৬ টার দিকে কুতুবদিয়া উপজেলায় কুতুব শরীফ দরবার সংলগ্ন হাফেজ বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ।
স্থানীয় ব্যবসায়ী রাহামতুল্লাহ জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে ও এর মধ্যে ৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হলেন, মোঃ রুহুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন ,আবু তাহের, মোঃ রিদোয়ান, মাওলানা ফুরকান উদ্দিন, মোঃ কলিম উল্লাহ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমদ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের জানান ,তাদের প্রায় ৫০-৬০ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে ।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন