চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ার হাটে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া য় নিহত, আহত ২০
এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারে গতকাল সন্ধ্যায় সামান্য কথা কাটাকাটি এবং তা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা প্রকাশ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। এতে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন।
নিহত হাফেজ গাজী তাহমিদ খান (২৩)। সে ইসলামী ছাত্র আন্দোলন জোরারগঞ্জ থানা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলে ও নাকি যোগ দিয়েছিলেন। এ ছাড়া তিনি গত জুলাই-আগষ্টের সন্মুখ যোদ্ধা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব এর দায়িত্ব পালন করা ছাড়া ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাধারণ সম্পাদক এর দায়িত্ব ও পালনরত: ছিলেন।
ধারালো অস্ত্র হামলায় আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন এর একটা কান বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যান্য কয়েক জনের মধ্যে কারো কেটেছে হাত-পা, কারো ফেটেছে মাথা এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত সহ লাঠির আঘাত রয়েছে বলে প্রাপ্ত সূত্র তথ্যে জানা গেছে।
প্রথমে মারাত্মক রক্তাক্ত আহতাবস্থায় তাহমিদ কে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখা গেলে দায়িত্ব রত: ডাক্তারদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় পৌনে ১ টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে অন্যান্য আহতরা বারইয়ারহাট জেনারেল হাসপাতাল, বিএম হাসপাতাল, বারইয়ারহাট মেডিকেল সেন্টার ও কম পোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, গুরুতর: অবস্থায়৪) ৫ জনকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে ও জানা গেছে।
সংঘর্ষ ঘটনার খবর পেয়ে স্থানীয় জোরারগঞ্জ থানা (বারইয়ারহাট পৌরসভা বাজারে অবস্থিত) থেকে কিছুক্ষণ পর পুলিশ গিয়ে অবস্থান নেয় বলে প্রত্যেকদর্শিরা জানায়। এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে বলে একাধিক মাধ্যম থেকে জানা গেছে।