ছাগলনাইয়ার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহাম্মদ ইলিয়াস

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

কমিটিতে ফেনী জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াসকে বোর্ড কর্তৃক সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডহক৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন পাটোয়ারীকে সদস্য সচিব(পদাধিকারবলে), জয়নাল আবদীনকে অভিভাবক প্রতিনিধি ও মোঃ মোতাহের হোসেন লিটনকে শিক্ষক প্রতিনিধি করা হয়।

সভাপতি মুহাম্মদ ইলিয়াস, ফেনী শহর জামায়াতের সাবেক আমীর, ইসলামি ছাত্র শিবির জেলা শাখার সাবেক সভাপতি, ইসলামিক সোসাইটি ফেনীর সেক্রেটারি, আন্‌জুমানে ফালাহিল মুসলিম এর কার্যনির্বাহী সদস্য, ছাগলনাইয়া ইসলামি সোসাইটির নির্বাহী সদস্য, আইডিয়াল সোসাইটি বক্তার হাটের সেক্রেটারি সহ বহু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা ও সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। উক্ত কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন