কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপারের নতুন ভাড়া নির্ধারণ।

আনছারুল হক কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

অবশেষে কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপার যাত্রীদের জন্য স্পিডবোটের ভাড়া ৬০ টাকা ও ডেনিস বোটের ভাড়া ২০ টাকা উল্লেখ করে পারাপারের ঘাট ইজারা দেওয়া হবে।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনম শহিদ উদ্দিন ছোটন এর আন্তরিক প্রচেষ্টায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চেয়ারম্যান আ না ম ছোটন বলেন ,পহেলা নভেম্বর থেকে এই ভাড়া কার্যকর হবে। যদি নতুন নির্দেশ অনুসরণ না করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাহলে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নিজস্ব বোট ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান ছোটন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের ফলে সমস্ত কুতুবদিয়ার মানুষ উপকৃত হবে।
অন্যদিকে জনবান্ধব এই সিদ্ধান্তের জন্য কুতুবদিয়ার সাধারণ মানুষ চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন কে ধন্যবাদ জানিয়েছেন।
কুতুবদিয়া বাসী আরো জানান,জনাব আ না ম শহীদ ছোটন সহ কুতুবদিয়ার সকল নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কুতুবদিয়া বাসীর দীর্ঘদিনের দাবি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বেড়ীবাঁধ নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন