বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামে এক বিয়েবাড়িতে স্থানীয় হুজুরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার, যখন শাহাবউদ্দিনের ভাইয়ের মেয়ের বিয়েতে গ্রাম্য হুজুরকে বাদ দিয়ে বাইরের এক হুজুরকে আমন্ত্রণ জানানো হয়। এতে ক্ষুব্ধ হন স্থানীয় মসজিদের ক্যাশিয়ার হেলাল উদ্দিন ও তার অনুসারীরা। বিষয়টি নিয়ে রোববার গ্রামে বৈঠক ডাকা হলেও তা উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়।