নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার (১ অক্টোবর) সকালে ওই গ্রামের একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত সাঈদ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে মাছ ধরতে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই সাঈদের মৃত্যু হয়। পরে সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন