গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ছাগলনাইয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ফিলিস্থিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া পৌর শাখা। সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ আছর পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভমিছিলটি উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সূরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাওলানা আবুল হোসেন ফারুকী। পৌর জামায়াতের আমির মাও: মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারী সালাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কেএম আজাদ হোসাইন ও সেক্রেটারী জাফর আহাম্মদ মোল্লা প্রমূখ। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্থিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে। আমরা ফিলিস্থিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। অতীতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ফ্যাসিস্ট ও জালেমদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। আমরা প্রতিশোধের অস্ত্র হাতে নিয়ে আগাবো ইনশাআল্লাহ, ফিলিস্থিনকে মুক্ত করেই দেশে ফিরবো। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় এবং ফিলিস্থিনের জন্যে ফান্ড সংগ্রহের অনুরোধ জানানো হয়।