দুবাইয়ে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার ৪১

ফখরুল আলম সাজু:

সংগঠিত ভিক্ষাবৃত্তির চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ৪১ জনকে আটক করেছে দুবাই পুলিশ। চক্রটি পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল এবং হোটেলটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

শুক্রবার (৩০ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আটকের সময় তাদের কাছ থেকে ৬০ হাজার দিরহামেরও বেশি অর্থ উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা।

এই গ্রেফতার ‘আল-মিসবাহ’ নামক একটি বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ ছিল, যা দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন সন্দেহভাজন ও অপরাধমূলক প্রবণতা পর্যবেক্ষণ বিভাগ পরিচালনা করে।

জানা গেছে, ৯০১ কল সেন্টারে একটি অভিযোগ পাওয়া পরে অভিযানটি শুরু হয়। অভিযোগে বলা হয়, কিছু ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে তাসবিহ ও আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির ছলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

পুলিশ ঘটনাস্থলে নজরদারি চালিয়ে তিনজন আরব ব্যক্তিকে ওইসব সামগ্রী বিক্রির সময় জনগণের কাছ থেকে টাকা চাইতে দেখে। পরে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি বড় ভিক্ষাবৃত্তির চক্রের অংশ।

এরপর হোটেল কর্তৃপক্ষের সহায়তায় একই জাতীয়তার আরও ২৮ জনকে আটক করা হয়। পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করার সময় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

সব অভিযুক্তই সংগঠিতভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন