শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘ মহাসচিবের কড়া আপত্তি
ফখরুল আলম সাজু:
বাংলাদেশের আদালত কর্তৃক শেখ হাসিনার ওপর ঘোষিত মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তার মুখপাত্র স্টেফান দ্যুজারিক নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।
শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া রায় নিয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ জানায়, মৃত্যুদণ্ড মানবাধিকার বিরোধী, এবং ন্যায়বিচারের কোনও গ্রহণযোগ্য উপায় নয়।
গুতেরেসের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
an adbox will go here