মাদককে ‘না’ বলে সুস্থ ধারায় ফেরাতে পূর্ব ছাগলনাইয়ায় ফুটবল উপহার দিল এম রিয়াদ মজুমদার

​ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং ওয়ার্ডের পূর্ব ছাগলনাইয়া এলাকায় স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং সামাজিক অবক্ষয় রোধে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় যুব সমাজ ও মুরব্বিদের উপস্থিতিতে তরুণদের হাতে আনুষ্ঠানিকভাবে একটি ফুটবল হস্তান্তর করা হয়।
​সমাজসেবক ও উদীয়মান তরুণ নেতা এম রিয়াদ মজুমদারের সৌজন্যে এই ফুটবলটি তরুণদের উপহার হিসেবে প্রদান করা হয়।
​ফুটবল হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় মুরব্বিরা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে যুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। এম রিয়াদ মজুমদারের এই উদ্যোগটি নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় যুবসমাজকে এক সুতোয় বেঁধে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে চমৎকার ভূমিকা রাখবে।
​উপস্থিত যুবসমাজের প্রতিনিধিরা এই উদ্যোগের জন্য এম রিয়াদ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এলাকায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার এই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন