পূর্ব ছাগলনাইয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লকিয়ত উল্লাহ,সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন
ছাগলনাইয়া পৌর শাখার ৯ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে মোঃ লকিয়ত উল্লাহকে সভাপতি ও মাওলানা সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের প্রধান সমন্বয়ক রফিকুল আলম মজনু। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ কমিটি গঠনেরও নির্দেশনা দেন তিনি। এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে শুভপুর ইউনিয়ন ও পৌর শাখার ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনেরও নির্দেশনা দেন রফিকুল আলম মজনু। উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকনের সঞ্চালনায় কর্মী সভায় দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।