বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

নারায়ণগঞ্জের বিশিষ্ট আলেম আলহাজ্ব মোহাম্মদউল্লাহ বিক্রমপুরী আর নেই

নারায়ণগঞ্জের বিশিষ্ট আলেম আলহাজ্ব মোহাম্মদউল্লাহ বিক্রমপুরী আর নেই
প্রিন্ট নিউজ

মো:আরিফুল ইসলাম:

নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর নতুন জামে মসজিদের সাবেক ইমাম ও রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার পরিচালক, সর্বজনশ্রদ্ধেয় আলেম আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদউল্লাহ বিক্রমপুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ ৫ অক্টোবর সোমবার সাইনবোর্ডের প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​তিনি দীর্ঘদিন ধরে কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর নতুন জামে মসজিদে সফলতার সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে তিনি ‘রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর হাত ধরে বহু নারী হাফেজ ও আলেমা হিসেবে গড়ে উঠেছেন।
​তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় আলেম-ওলামা, তাঁর ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বহু ছাত্র-ছাত্রী ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
​মরহুমের জানাজার সময়সূচি ও দাফনের স্থান পরিবারের পক্ষ থেকে দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭