বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ছাগলনাইয়া সরকারি কলেজে ভর্তি সহায়তায় ছাত্রদলের দুটি হেল্প ডেস্ক

ছাগলনাইয়া সরকারি কলেজে ভর্তি সহায়তায় ছাত্রদলের দুটি হেল্প ডেস্ক
প্রিন্ট নিউজ

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য ও ফরম পূরণে সহযোগিতা

এম এ কাজী আজিম - ফেনী জেলা প্রতিনিধি:

ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় দুটি হেল্প ডেস্ক স্থাপন করেছে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদল ও একাদশ-দ্বাদশ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে স্থাপিত এসব হেল্প ডেস্কের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হয়।

ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজী বলেন, আলহামদুলিল্লাহ, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ সার্বিক সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও জমাদানের ক্ষেত্রে ছাত্রদলের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন।

তিনি বলেন, ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক মেহরাজ হোসেন শরীফ, দপ্তর সম্পাদক মিনহাজ ও সদস্য রিপাতসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ভর্তি কার্যক্রম চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭