পবিত্র ঈদুল আজহায় ‘দৈনিক দেশের আয়না’র পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন
দেশের আয়না ডেস্ক:
মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘দৈনিক দেশের আয়না’ পরিবারের পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আশরাফুল হাসান টুটুল।
এক শুভেচ্ছা বার্তায় মো: আশরাফুল হাসান টুটুল বলেন: ত্যাগ ও মহিমার এক অনন্য বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। কোরবানি আমাদের কেবল পশু বিসর্জন দিতে শেখায় না, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার শিক্ষা দেয়।"
তিনি আরও বলেন, "দৈনিক দেশের আয়না সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের পাশে থেকেছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধি এবং দেশের সর্বস্তরের মানুষকে জানাই ‘ঈদ মোবারক’। পবিত্র ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, প্রতিটি পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।"
সবশেষে তিনি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুখী ও শান্তিময় সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
শুভেচ্ছান্তে—
মো: আশরাফুল হাসান টুটুল
সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশের আয়না।









