বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ঢাকা গেন্ডারিয়াতে রহস্যজনকযুবকের মৃত্যু

ঢাকা গেন্ডারিয়াতে রহস্যজনকযুবকের মৃত্যু
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা গেন্ডারিয়া এলাকায় সিয়াম মিয়া (২০) নামে ১ যুবক এর রহস্য জনক মৃত্যু হয়েছে। 

১৯ মে মঙ্গলবার ভোরের দিকে গেন্ডারিয়ার লোহার পুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে, সিয়াম ১টি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় যে, ১৯ মে মঙ্গলবার ভোরে সিয়ামের বড় ভাই ইমরান মিয়া বাইরে নাস্তা করতে যাই, নাস্তা শেষে বাসায় ফিরে দেখে ঘরের দরজার সামনে সিয়ামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে, এ অবস্থা দেখে পরিবারের সকল সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, ১ পর্যায়ে পরিবারের সদস্যরা সিয়ামের কপালে ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়।

সিয়ামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার বিষয়ে নিহত সিয়াম এর বড় ভাই ইমরান মিয়া বলেন, আমি সকালে নাস্তা করতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি সিয়াম দরজার সামনে পড়ে আছে, আসলে ঘরের ভিতর বা বাইরে কী ঘটেছিল, তা আমরা কেউ জানি না, পুরো বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, নিহতের সিয়াম এর কপালে এবং হাতে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে, পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বা কারও বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭