নোয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়মেলা উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিজয়মেলার শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ বিজয়মেলার উদ্বোধন করেন নোয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখে।”
বিজয়মেলাকে ঘিরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্টল, সাংস্কৃতিক আয়োজন ও প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরা হচ্ছে বলে আয়োজকরা জানান।










