চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এর নের্তৃত্বে
সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে ৭১ এর ১৪ ডিসেম্বরের কালো রাতের ঘটনা নিয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি)
আব্দুল্লাহ আল মামুন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা কমাণ্ড বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল মান্নান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমাণ্ড বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, টিএইচ ও ডাক্তার আলতাফ হোসেন, প্রকৌশলী আলমগীর বাদশা, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর হাসান, শিক্ষা কর্মকর্তা ইসমত আরা।
স্মরণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,
এসি (তদন্ত) মোঃ আলমগীর, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুননেছা বেগম, ইনটেলিজেন্ট কর্মকর্তা মোঃ ইউনুছ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জমিরুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, পল্লী সঞ্চয় কর্মকর্তা রাশেদা বেগম, তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোসনা তন্বী, ইউডিএফ কর্মকর্তা পাপিয়া চাকমা, উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনা প্রমুখ।
স্মরণ সভায় বক্তব্য প্রদান কালে কর্মকর্তাদ্ধয় তাদের বক্তব্যে
বলেন, আজকের এইদিনে পাক হানাদার বাহিনীর পাশাপাশি তাদের দোসররা শিক্ষা, মেধা হীন করতে দেশের বুদ্ধিজীবিদের কে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে।
মুক্তিযোদ্ধা নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সজাগ থাকতে দেশ প্রেমিক সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান।










