সৌদি আরবে সম্মাননা স্মারক পেয়েছেন ফেনীর সন্তান আকাশ
রমজান আলি সৌদি প্রতিনিধি:
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সহ প্রচার সম্পাদক মোঃ রমজান আলীর ফুপাতো ভাই মোহাম্মদ আকাশ পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ির কৃতি সন্তান সৌদি আরবে আমাজনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন।
তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে।
আর সে কারণে তাদের এই কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আমাজনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।'
মোহাম্মদ আকাশ জানান, 'স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবসময় মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। এই পথচলাকে আমাজন মূল্যায়িত করে সম্মাননা স্মারক প্রদান করায় আমি আরও উৎসাহ পেয়েছি।










