শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন" করা হয় অদ্য ২৬ নভেম্বর হেমন্তের মিষ্টি সকালে

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন" করা হয় অদ্য ২৬ নভেম্বর হেমন্তের মিষ্টি সকালে
প্রিন্ট নিউজ

মোঃ মোশারফ হোসেন সরকার:

জামালপুর জেলা সদরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর প্রধান আতিথ্যে, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, ডা: মো: আজিজুল হক সিভিল সার্জন জামালপুর, মোহাম্মদ আলম শরীফ খান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর, আ.ন.ম আশরাফুল কবীর,জেলা মৎস্য কর্মকর্তা জামালপুর।

জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল বাসেতের সঞ্চালনায় উপস্থিত থেকে অনুষ্ঠান কে সমৃদ্ধ করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা কৃষি অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা আনসার ভিডিপি অফিসার। এছাড়াও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

প্রদর্শনীতে ৩০ টি স্টলকে ৬ টি কর্ণারে ভাগ করা হয়।
ক) লাইভ এনিম্যাল কর্ণার
খ) পেট এনিম্যাল কর্ণার
গ) টেকনোলজি কর্ণার
ঘ) ফুড সেফটি কর্ণার
ঙ) মেডিসিন এন্ড ফিড কর্ণার
চ) সৌখিন পোষা পাখির কর্ণার।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭