নোয়াখালীতে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে নোয়াখালী জেলার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল সোমবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ রিইটিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রোজেক্ট ওই কর্মশালার আয়োজন করে। এতে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিদেশ ফেরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মানস মন্ডল, সহকারী প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, আরএমসি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমাম উদ্দিন ও ফিল্ড অর্গানাইজার মো. মজিবুর রহমান প্রমুখ।
ব্র্যাকের নানা কাজের উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, জনপ্রিয়তার সহিত সবাইকে মাঠ পর্যায়ে সচেতন করার কাজ করতে হবে। বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের জেনে বুঝে তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত বলে মন্তব্য করেন ব্র্যাক যেমন বিদেশ ফেরতদের নিয়ে কাজ করছে,তেমনি ভাবে যেন বিদেশে যাবার আগেও যেন কাজ করে। তাহলে আমাদের দেশে প্রতারণার হার কমে যাবে।










