অবৈধভাবে মাটি কাটার’দায়ে১ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা হতে,
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে NBM 4 নামের ১ইটভাটাকে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
২৪জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাটে অবস্থিত NBM 4 ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM 4 ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: শাহজাহান (৩৭), পিতা- মোশাররফ , সাং- রসুলাবাদ, ৬নং ওয়ার্ড, সাতকানিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

an adbox will go here