দৈনিক ‘দেশের আয়না’র নির্বাহী সম্পাদক হলেন সাংবাদিক আরিফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ‘দেশের আয়না’ পত্রিকার নতুন নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুল ইসলাম। সম্প্রতি পত্রিকাটির পরিচালনা পর্ষদের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে সক্রিয় আরিফুল ইসলাম এর আগে দেশের একাধিক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার সঙ্গে কাজ করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব ‘দেশের আয়না’ পত্রিকার সংবাদ পরিবেশন ও সম্পাদকীয় বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছে পত্রিকাটির কর্তৃপক্ষ।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাংবাদিক আরিফুল ইসলাম বলেন,
”বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতি বজায় রেখে ‘দেশের আয়না’কে পাঠকদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হবে। তথ্যভিত্তিক ও গণমানুষের কথা বলে এমন সংবাদ পরিবেশনে আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাবে।”
দৈনিক ‘দেশের আয়না’ পরিবার আরিফুল ইসলামকে নতুন এই দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছে এবং তার নেতৃত্বে পত্রিকাটির সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে।