মানবতার সাথে গুরু দায়িত্ব নিয়ে হাত বাড়িয়ে দিলেন সাইফুলের পাশে এমপি শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি(কামরুল তানিয়া)

বিগত সময় থেকে বর্তমান সময়ে টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান অপহরণ।
আর টেকনাফের এই অপহরণ বন্ধের দাবিতে আমরণ অনশন করা সাইফুল ইসলাম জিহাদের পাশে দাঁড়িয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহোদয়।

সাইফুলের দাবির প্রতি সহমত প্রকাশ করে অচিরেই প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। পরে তাঁর আশ্বাসে সাইফুল ইসলাম জিহাদির আমরণ অনশন ভাঙানো হয়।

এ সময় এমপি শাহজাহান চৌধুরীর সঙ্গে ছিলেন উখিয়ার কৃতী সন্তান ও ঢাকা নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব।

সাইফুলের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন সূচনালগ্ন থেকে টেকনাফের মেয়ে চৈতী।
টেকনাফের বিষয়টিকে তথা অপহরণ প্রবণতার বৃদ্ধি বন্ধ করণের লক্ষ্যে সাইফুলের দাবির সাথে একাত্মতা মনোভাব পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের একই দাবিতে আজ ডুসাটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

টেকনাফবাসীর প্রত্যাশা রাখেন এমপির প্রতি যে,প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অপহরণ বন্ধে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
টেকনাফবাসীদের প্রতিনিয়ত আর যেনো অপহরণ প্রবণতার মতো শব্দে, আপন হারানোর মতো মর্ময় বেদনা মিশ্রিত আতংকে আতংকিত হয়ে বসবাস করতে না হয় সেই লক্ষ্যে তাদের এই প্রস্তাবনা প্রশাসনিক ভাবে গুরুত্ব সহরে নিয়ে রোধ করা হয়।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন