লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর অভিষেক ও ১ম ক্যাবিনেট সভা অনুষ্ঠিত: অসহায় মানুষের পাশে দাঁড়ানো লায়নদের দায়িত্ব ড. আবদুল মঈন খান

​মো: আরিফুল ইসলাম:

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের ক্যাবিনেট সদস্যদের ৩১তম ইনস্টলেশন (অভিষেক) অনুষ্ঠান ও প্রথম ক্যাবিনেট সভা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
​গত ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৫টায় গুলশান ক্লাবে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তা, ক্যাবিনেট সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, “সমাজে যারা বিত্তবান, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লায়ন্স ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে মানবসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজসেবামূলক এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”
​অনুষ্ঠানে নবনির্বাচিত ক্যাবিনেট সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং আগামী বছরের জন্য লায়ন্স ডিস্ট্রিক্টের বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরে ১ম ক্যাবিনেট সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন