
মো: আরিফুল ইসলাম:
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের ক্যাবিনেট সদস্যদের ৩১তম ইনস্টলেশন (অভিষেক) অনুষ্ঠান ও প্রথম ক্যাবিনেট সভা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৫টায় গুলশান ক্লাবে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তা, ক্যাবিনেট সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, "সমাজে যারা বিত্তবান, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লায়ন্স ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে মানবসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজসেবামূলক এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানে নবনির্বাচিত ক্যাবিনেট সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং আগামী বছরের জন্য লায়ন্স ডিস্ট্রিক্টের বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরে ১ম ক্যাবিনেট সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি