হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও হরিনাকুন্ডু পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু সহকারী কমিশনার (ভূমি) কর সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা , উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাসান মাস্টার, উপজেলা জামায়াতের আমীর মাস্টার বাবুল হোসেন, উপজেলা বিএনপির সেক্রেটারি তাইজাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন , পৌর জামায়াতের আমির শফিউদ্দিন।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নিয়মিত জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন