বড়দিন উপলক্ষে লুর্দের রানী ক্যাথলিক গির্জা পরিদর্শন করলেন নোয়াখালীর পুলিশ সুপার

মাসুদ তাহের,নোয়াখালী, প্রতিনিধি:

খ্রিস্টান ধর্মাবলম্বীপদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সোনাপুরে অবস্থিত লুর্দের রানী ক্যাথলিক গির্জা পরিদর্শন করেছেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন।
বুধবার (আজ) সকাল ১১টায় পুলিশ সুপারের পক্ষ থেকে গির্জা পরিদর্শন করা হয় এবং সেখানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বড়দিনের আনন্দঘন পরিবেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার এ সময় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন