সিলেটে কুরবানির পশু জবাইয়ে সময় আহত অর্ধশতাধিক
ফখরুল আলম সাজু:
সিলেটের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার দিনে কুরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় অর্ধশতাধিকের বেশি লোক আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর অবস্থায় ২৬ জনকে সিলেট এমএজি ওসমানীোল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল শনিবার (৭ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেো এসব আহত রোগী চিকিৎসাো নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, আহতদের বেশিরভাগই কোরবানিরল সময় অসাবধানতাবশত দা কিংবা ছুরি ব্যবহারে, অথবা গরুর লাথি ও শিংয়েরো আঘাতে আহত হয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ঈদের দিনে এমন পরিস্থিতিতে আমরা সব সময়ই বাড়তি প্রস্তুতি নিয়ে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৭৬ জন আহতলল রোগী এসেছেন। এর মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।