দুর্বৃত্তদের হামলায় ৩০ বছরের ক্লাব আগুনে পুড়ে ভস্মীত
মো: ফখরুল আলম সাজু স্টাফ রিপোর্টার:
৯ই মে শুক্রবার আনুমানিক রাত ৩ টার সময় দুধমুখা, দাগনভুইয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন নব উত্তরণ খেলাঘর আসরে কতিপয় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ক্লাব টির পাশাপাশি স্থানীয় দোকানপাটেও আগুন ছড়ায় এবং পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোক জনের তথ্য অনুযায়ী, প্রাক্তন মেয়র মির্জা কাদের এর ছেলে তাশিক মির্জার সাথে ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং তার ছেলের অনেক পুরোনো দিনের বিদ্বেষ।
যার কারণে এই হামলা হয়। তারা আরো জানান যে দুর্বৃত্তরা ছাত্র লীগের সন্ত্রাসী।
পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অফিসিয়ালি এখনো কোনো জিডি তারা গ্রহণ করেন নি। কারণ জানতে চাইলে তারা বলেন যে, রাতের অন্ধকারে কাউকে সনাক্ত করা সম্ভব হয় নি কিন্তু তাদের তদন্ত জারি আছে। স্থানীয় লোক জনের মতামত সম্পর্কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে চলে যায়।