বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রাজশাহীতে নারী সহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত

রাজশাহীতে নারী সহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজশাহী জেলাতে নারী সহ ফ্ল্যাট থেকে আটক পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী জেলা নগরের নাদের হাজির মোড়ের ১টি ফ্ল্যাট থেকে ১ নারী সহ তাকে থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ডিআইজি মো. আশিক সাঈদ।

শুক্রবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ গণমাধ্যমকে বলেন, ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে, এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের ১টি ফ্ল্যাটে মাহবুব আলম ও ১ নারী অবস্থান করছেন বলে খবর পেয়ে সেখানে যায় পুলিশ, দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ২ জনকে বের করে থানায় নেওয়া হয়।

ঘটনার পর ফ্ল্যাটে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম, তবে ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেন তিনি, খাম নেওয়ার ভিডিও থেকে ফ্ল্যাটকাণ্ড, ফের আলোচনায় সাবেক ওসি মাহবুব।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোন ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে এসেছিলেন, বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছিলেন, ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, পরে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়।

এরপর তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন, পরে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭