বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ভুয়া কোম্পানি ‘ঈশাত ফুড প্রোডাক্টস’: ডিলারশিপ ও চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ

ভুয়া কোম্পানি ‘ঈশাত ফুড প্রোডাক্টস’: ডিলারশিপ ও চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ
প্রিন্ট নিউজ

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর শনিআখড়ায় একটি চারতলা ভবন ভাড়া নিয়ে ‘ঈশাত ফুড প্রোডাক্টস’ নামে একটি ভুয়া কোম্পানি খুলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। লোভনীয় অফারে ডিলারশিপ প্রদান এবং উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছে।
​অনুসন্ধানে জানা যায়, কোম্পানিটি বাহারি বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন জেলায় ডিলার নিয়োগের নামে মোটা অংকের জামানত গ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়ে মাসের পর মাস তাদের বেতন না দিয়ে ঘুরানো হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, পাওনা টাকা বা বেতনের দাবি জানালে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয় এবং চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।
​অভিযোগের সত্যতা যাচাই করতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। ডিলার নিয়োগের নামে টাকা আত্মসাৎ এবং কর্মচারীদের বেতন না দেওয়ার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বক্তব্য দেওয়া তো দূরের কথা, উল্টো সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
​এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, আকর্ষণীয় ডিলারশিপ ও চটকদার বেতনের ফাদে পড়ে ইতোমধ্যে বহু মানুষ তাদের সর্বস্ব হারিয়েছেন। একটি চারতলা ভবনে নামমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে এই অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে তাদের প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
​প্রতারক চক্রটির হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা করতে এবং ভুক্তভোগীদের পাওনা টাকা আদায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭