বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলেরগুলিতে ব্যবসায়ী আহত

রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলেরগুলিতে ব্যবসায়ী আহত
প্রিন্ট নিউজ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাতের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ১৩সেপ্টেম্বর রবিবার ভোরে ব্যবসায়ী তমিজ উদ্দিন তার বাড়ির গেইটের সামনে এক অজ্ঞাত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন ।

পরে তিনি ওই যুবককে ডাকাত দলের সদস্য সন্দেহে জিজ্ঞাসা করতে এগিয়ে গেলে বাড়ির পাশে লুকিয়ে থাকা ৭/৮ সদস্যের সংঘবদ্ধ একটি ডাকাতদল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাকে উপর্যপুরি মারধর করে। একপর্যায়ে ব্যবসায়ী তমিজ উদ্দিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকতরা তাঁর পায়ে গুলি করে সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাসে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তমিজউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে । 

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭