নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক
ফখরুল আলম সাজু
নেত্রকোনা জেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নেত্রকোনা জেলার পৌর শহরের কুড়পাড় এলাকার ১টি বাসা থেকে পুলিশ তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দা সাদিয়া ইসলাম ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে কুড়পাড় এলাকায় টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করেন, পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নেত্রকোনা মডেল থানায় নিয়ে যায়।
সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা জেলা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে, তিনি কুড়পাড় এলাকায় রোকন উদ্দিনের বাসায় ভাড়া থাকেন।
নেত্রকোনা জেলা পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বলেন, মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সাদিয়া আমাকে জানান, সে আরও অনেক জনের কাছ থেকে টাকা নিয়েছে ফ্যামিলি কার্ড করে দেবে বলেছে, আমার কাছ থেকেও টাকা নিয়েছে, মঙ্গলবার বিকালে আরেক মহিলার কাছ থেকে টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করেছেন, আমি এর বিচার চাই।
সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, তিনি কোন সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তিনি বলেন, সৈয়দা সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









