বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান

নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান
প্রিন্ট নিউজ

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মাসুম খান। এর আগে তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।

নতুন কর্মস্থলে যোগ দিয়েই এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ওসি মাসুম খান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা: হরিণাকুন্ডুর সর্বস্তরের মানুষের প্রত্যাশা, বিগত দিনের অভিজ্ঞতা, দক্ষতা ও সততা দিয়ে হরিণাকুন্ডু থেকে মাদক, গাঁজা, ইয়াবা ফেনসিডিল,জুয়া ও ক্যাসিনোর মতো অপরাধ কঠোর হস্তে দমন করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয়রা বলেন, ওসি মোঃ মাসুম খান-এর দক্ষ নেতৃত্ব, সততা ও দায়িত্বশীলতায় হরিণাকুন্ডু থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। তারা নবাগত ওসির নতুন কর্মস্থলের পথচলা সফল, সুন্দর ও জনবান্ধব হোক সেই শুভকামনা জানান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭